শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

বানিয়াচং জাহেদ একাডেমিতে গণিত ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১১২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ২০২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের সৃজনশীলতা, কৌতূহল ও উদ্ভাবনী ক্ষমতা বিকাশের উদ্দেশ্যে এন. এইচ. জাহেদ একাডেমিতে “গণিত ও বিজ্ঞান মেলা-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান খান। মেলার উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জনাব আলী ডিগ্রী কলেজের প্রভাষক শংকর বিশ্বাস, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান খান, আবু ইউসুফ, তাজ উদ্দিন মিয়া, ব্র্যাক জেলা সমন্বয়ক আতাউর রহমান, অভিভাবক থেকে বক্তব্য রাখেন সাদিকুর রহমান ও আরশাদ ফজলে খোদা লিটন। মেলায় অনেকগুলা প্রকল্প প্রদর্শিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য প্রকল্পসমূহ হলো: স্মার্ট এটেন্ডেন্স ইনফরমেশন, আই ও টি প্রকল্প, ডিজিটাল ইমার্জেন্সি এম্বুল্যান্স, গণিতের জ্যামিতিক মডেল ,বৃষ্টির পানি সংরক্ষণ ও বিশুদ্ধকরণ মডেল,পানি পরিশোধন যন্ত্র, পরিবেশবান্ধব বিদ্যুৎ ও উৎপাদন ব্যবস্থা ইত্যাদি। অত্র মেলা পরিদর্শন করেন ব্র্যাকের সিলেট বিভাগীয় সমন্বয়ক, এরিয়া ম্যানেজার, ম্যানেজার, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, গণিত-বিজ্ঞানের শিক্ষকমণ্ডলী। এ ছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে গণিত কুইজ ও বিজ্ঞানভিত্তিক প্রশ্নোত্তর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান প্রজেক্টে বিচারকের দায়িত্ব পালন করেন জনাব আলী সরকারি কলেজ প্রভাষক মোফাজ্জল হোসেন, আইডিয়াল কলেজের প্রভাষক জসীম উদ্দিন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিন পত্রিকার প্রতিনিধি মখলিছ মিয়া, প্রভাষক মোফাজ্জল হোসেন, জসীম উদ্দীন ও একাডেমির প্রধান শিক্ষক সাইদুর রহমান খান। অনুষ্ঠানে উপস্থাপনার দায়িত্বে পালন করেন শিক্ষক নাজমুল আলম ও সানজিদা আক্তার স্মৃতি। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন একাডেমির সকল শিক্ষকবৃন্দ। অতিথি ও একাডেমির শিক্ষকদের মাধ্যমে মেলা ও অলিম্পিয়াড প্রতিযোগিতায় বিজয়ীদেও মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিভিন্ন বিভাগের বিজয়ীদের মধ্যে উল্লেখ্যোগ্য পুরস্কারের মধ্যে সেরা পারফরমার এর পুরস্কার পান ৭ম শ্রেণীর শিক্ষার্থী ইশতিয়াকআহমেদ মারুফ. সেরা উদ্ভাবনী প্রকল্প: স্মার্ট এটেন্ডেন্স এর পুরস্কার পান ৫ম শ্রেণীর শিক্ষার্থী নাফিস শাহরিয়ার সাইফ। অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিল এন. এইচ. জাহেদ একাডেমি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com