শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

চট্টগ্রাম-সিলেটের পর গুণগত ও হালাল খাদ্যের নিশ্চয়তা নিয়ে হবিগঞ্জে ‘স্বাদ’

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চট্রগ্রাম, সিলেট ও মৌলভীবাজারে ক্রেতাদের আস্থা অর্জন করে ‘স্বাদ’ এখন হবিগঞ্জে যাত্রা শুরু করেছে। “খাদ্য জগতে এক ধাপ এগিয়ে” এই স্লোগানে বাংলাদেশের অন্যতম খাদ্যদ্রব্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘স্বাদ এন্ড কো. লি.’ এর হবিগঞ্জ জোনের শুভ উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখালে বিসিক শিল্পনগরীতে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে স্বাদ এর ফ্যাক্টরিতে এক বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাদ এর চট্টগ্রাম জোনের চেয়ারম্যান সাঈদ আল মামুন ও হবিগঞ্জ জোনের পরিচালক লায়ন মীর জামিলন্নবী ফয়সলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হবিগঞ্জ বিসিক জামে মসজিদের খতিব। পরে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন স্বাদ হবিগঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা। এতে বক্তব্য রাখেন- স্বাদ এন্ড কো. এর ম্যানেজিং ডিরেক্টর নূর আলম, এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর হবিগঞ্জ জেলা শাখার সেক্রেটারি কাজী মহসিন আহমেদ, স্বাদ সিলেট জোনের এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুর রব, স্বাদ এর এক্সিকিউটিভ ডিরেক্টর সাইফুল্লাহ হোসেন, লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাব হবিগঞ্জে পাস্ট প্রেসিডেন্ট ও আলী ইদরিস হাইস্কুলের প্রধান শিক্ষক মো. লিটন, ইন্ডাস্ট্রিয়াল বিজনেস প্রেসিডেন্ট সামসুল ইসলাম, হবিগঞ্জ বিসিকের এজিএম বিল্লাল হোসেন ও স্বাদ হবিগঞ্জ জোনের জেনারেল ম্যানেজার আকাশ। সভায় বক্তারা বলেন- “খাদ্য জগতে এক ধাপ এগিয়ে” শ্লোগানে দীর্ঘদিন ধরে গুণগত খাদ্য সামগ্রী প্রস্তুত করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ হবিগঞ্জে এর শুভ উদ্বোধন হল। ভেজাল খাদ্যের ভীড়ে উন্নত ও হালাল খাবার তৈরি ও পরিবেশন করবে স্বাদ। এর মাধ্যমে হবিগঞ্জবাসীর সাথে স্বাদের আত্মিক সম্পর্ক সৃষ্টি হবে। বক্তব্য শেষে অতিথিগণ স্বাদ হবিগঞ্জ জোনের কারখানা পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন। স্বাদ হবিগঞ্জ জোনের পরিচালক মীর জামিলুন্নবী ফয়সল জানান- অতীতে ব্যবসা করতে যেয়ে নানা ধরনের সমাস্যার মুখোমুখি হতে হয়েছে। এজন্য তিনি সঠিকভাবে ব্যবসা পরিচালনার জন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com