বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে শ্মশান ঘাট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার বানিয়াচংয়ে হাওরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি ॥ যুবকের মৃত্যু মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা অটোরিকশা চালকের সঙ্গে স্থানীয়দের বিরোধ ইনাতগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নোমান আহমেদকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ নবীগঞ্জে পূজা উদযাপন পরিষদের সম্মেলন ॥ উপজেলা সভাপতি রঙ্গলাল, সম্পাদক নীলকন্ঠ পৌর শাখায় সভাপতি মৃণাল ও সম্পাদক বিভূ বানিয়াচঙ্গের সন্দলপুর ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি ফলাফল বিপর্যয় চৌধুরী বাজারের কাচামাল হাটায় জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান উচ্ছেদ ও জরিমানা হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জে স্বপ্ন সোসাইটির বৃক্ষ রোপন চুনারুঘাটে শাশুড়ী হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদন্ড

আজমিরীগঞ্জে বৈষম্য বিরোধী মামলায় ভূমি কর্মকর্তা গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ভুমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোঃ রাসেল মিয়াকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল বুধবার বিকেলে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়ন ভুমি অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গ্রেপ্তার এড়াতে বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা রয়েছে। গ্রেপ্তার রাসেল মিয়া চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ রজব আলীর ছেলে। চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। এসআই জানান, গ্রেপ্তার রাসেল মিয়া চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বৃন্দাবন সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সভাপতি ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা ছিলেন। এ সময় তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে বিভিন্ন কর্মসুচীতে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছেন। তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা রয়েছে। সেই মামলার এজাহারভূক্ত আসামী রাসেল মিয়া। এছাড়া তার বাবা মোঃ রজব আলীর বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা রয়েছে। ৫ আগস্টের পর দীর্ঘদিন আত্মগোপনে থেকে উর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে শায়েস্তাগঞ্জ ভুমি থেকে আজমিরীগঞ্জ জলসুখা ভুমি অফিসের বদলী হন রাসেল মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে সেনাবাহিনীর ক্যাপ্টেন আরাফি তাজওয়ার আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com