মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে শিশু ধর্ষণের ঘটনায় শিশু ও তার পিতার স্বাক্ষ্য গ্রহণ

  • আপডেট টাইম বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ফুটারগাঁওয়ে চাঞ্চল্যকর শিশু ধর্ষণের ঘটনায় শিশু ও তার পিতার স্বাক্ষ্য নেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মোঃ ফজলে এলাহী ভূইয়ার খাস কামরায় ওই শিশু ও তার পিতা জহিরুল ইসলামের স্বাক্ষ্য গ্রহণ করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি এডভোকেট কামাল উদ্দিন সেলিম। পেশকার মোঃ ফজলু মিয়া জানান, ২৪ সালের ২০ মার্চ একই গ্রামের ইউনুস মিয়ার পুত্র আনহার মিয়া (৪০) বিস্কুট ও চকলেট দেয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই শিশুটি অসুস্থ হলে প্রথমে সদর হাসপাতালে এবং পরে সিলেট এমজি ওসমানি মেডিকেলে প্রেরণ করা হয়। এ ঘটনায় জহিরুল ইসলাম বাদী হয়ে মামলা করলে পুলিশ আনহার মিয়াকে গ্রেফতার করে কারাগারে প্রেরন করে পুলিশ। উক্ত আদালতসহ উচ্চ আদালতে জামিন আবেদন করেও আনহার মিয়া জামিন পায়নি। গতকাল মঙ্গলবার মামলার ধার্য্য তারিখ ছিল। আনহার মিয়াকে কোর্টে আনা হলে বিচারকের খাস কামরায় আনহার মিয়ার উপস্থিতিতে ভিকটিম ও তার পিতার স্বাক্ষ্য গ্রহণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com