সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

আনন্দপুরে হাফিজিয়া মাদ্রাসার ইফতার ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৫নং গোপায়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আনন্দপুর গ্রামের মাদ্রাসাতুল মাদিনা আল-ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বিকাল ৫ টার দিকে মাদ্রাসা প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য ও হবিগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান। মাদ্রাসার সভাপতি মোঃ এমরান মিয়ার সভাপতিত্বে ও হাফেজ মঈনুল ইসলাম এর পরিচালনায় এতে এতে বিশিষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদ্রাসার সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম, গণঅধিকার পরিষদের সহ-সভাপতি হাজী সিরাজুল ইসলাম, মাওলানা ফরিদ আহমেদ, ইঞ্জিনিয়ার আতাউর রহমান রাসেল, বাবুল মিয়া, হাজী নুরুল হক, সাবেক মেম্বার জালাল উদ্দিন। আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি চৌধুরী আশরাফুল বারী নোমান বলেন, আমাদের আনন্দপুর এলাকায় খুব সুন্দর পরিশেষে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে। যারা এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন তাদের ঋণ পরিশোধ করার মতো নয়। তাদের এই উদ্যোগের কারণে এই মাদ্রাসা থেকে হাজার হাজার ছেলে দ্বীনি শিক্ষা গ্রহণ করে সমাজে আলো ছড়াবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com