বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ৮নং সদর ইউনিয়ন যুবদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৫৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে ৮নং সদর ইউনিয়ন যুবদলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ১৬ মার্চ ৮নং সদর ইউনিয়নের গুজাখাইড় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোশাহিদ আলম মুরাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ডালিম আহমেদ চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য জাকারিয়া চৌধুরী, শাহজাহান আহমেদ চৌধুরী, নবীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেল, নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান বাবু, যুগ্ম আহবায়ক রাকিব আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমেদ, শাহিন আহমেদ, এবাদুর রহমান, জুবেল চৌধুরী, রুবেল মিয়া, রাহেল আহমেদ, মূসা মিয়া, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী নাবেদ মিয়া, মুমিন মিয়া, ছাত্রদল নেতা মোঃ আলাল মিয়া, সাবের মিয়া, প্রমুখ।
দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com