সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

লাখাইয়ে চাষাবাদ হচ্ছে মিষ্টি আলু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৪১ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ অধিক ফলনশীল লাভজনক ও পুষ্টিগুনে ভরপুর মিষ্টি আলু শর্করা খাদ্য হিসেবে চাহিদা পূরনে গুরুত্বপূর্ন ভুমিকা রাখে। অপর দিকে এর চারা রোপনের ৯০ দিনের মধ্যেই ফলন পাওয়া যায় এবং সারা বছরই চাষ করা যায় এই আলু। সেই সাথে সাধারণ আলুর চেয়ে মিষ্টি আলুর ফলনও হয় অধিক। ইতিপুর্বে লাখাই উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টি আলু চাষ হলেও খরচ কম ও অধিক উৎপাদন সম্ভাবনা থাকায় মিষ্টি আলু চাষে নতুন করে কৃষকদের অনুপ্রানিত করতে আগ্রহ দেখাচ্ছে লাখাই উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর। তথ্য অনুযায়ী এ বছর লাখাই উপজেলার চর এলাকায় প্রায় ২০ হেক্টর জমিতে মিষ্টি আলুর আবাদ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে উপজেলার লাখাই, মুড়াকরি ও বুল্লা ইউনিয়নে। আবাদকৃত উল্লেখযোগ্য জাত সমুহের মধ্যে বারি মিষ্টি আলু ৭, ৮, ১২, জাপানিজ কিছু জাত এবং মোরাসাকি, ওকিনাওয়া, কেকেই-১৪ উল্লেখযোগ্য। যানা যায়, প্রতি হেক্টরে মিষ্টি আলুর ফলন প্রায় ৪০-৪৫ মেট্রিকটন পর্যন্ত হয়ে থাকে। নানাবিধ পুষ্টিগুন সম্পন্ন মিষ্টি আলু অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটি খাবার, যা গ্রহনের ফলে ক্যান্সার প্রতিরোধে সহায়তাসহ দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখতে সহায্য করে এর পুষ্টিগুন। এছাড়াও এই আলুতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন এ, ভিটামিন সি, ম্যাঙ্গানিজ ও অন্যান্য খনিজ পদার্থ। যা হার্ট ও ডায়েবেটিস রোগীদে ও জন্য বেশ উপকারী। মিষ্টি আলুর আবাদ সংক্রান্ত বিষয়ে লাখাই উপজেলা কৃষি অফিসার মাহামুদুল হাসান মিজান এর সাথে আলাপ কালে তিনি জানান, লাখাই উপজেলার হাওড় বেষ্টিত কয়েকটি ইউনিয়নে বিশেষ করে লাখাই মুড়াকরি বুল্লা ইউনিয়নে এ আলুর ব্যাপক সম্প্রসারণ করার সুযোগ রয়েছে। বন্যা পরবর্তী এই সব এলাকায় পলি মিশ্রিত চরে মিষ্টি আলুর ফলন ভালো পাওয়া সম্ভব। আমরা ইতিমধ্যে প্রদর্শণীর মাধ্যেমে কিছু জাপানিজ উন্নত জাত লাখাইয়ে সম্প্রসারন করতে পেরেছি। মিষ্টি আলুর আধুনিক চাষাবাদ কলাকৌশল ও পুষ্টিগুন সম্পর্কে প্রশিক্ষনের মধ্যেমে ধারনা দিচ্ছি আশাকরি সামনের বছরগুলোতে লাখাইয়ে মিষ্টি আলুর আবাদ উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com