বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ মেডিকেল কলেজ স্থানান্তরের অপচেষ্টার প্রতিবাদে সম্মিলিত নাগরিক আন্দোলনের মানববন্ধন অনুষ্টিত

  • আপডেট টাইম বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ মেডিকেল কলেজ স্থানান্তরের অপচেষ্টার প্রতিবাদে সম্মিলিত নাগরিক আন্দোলনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সম্মিলিত নাগরিক আন্দোলনের সভাপতি পীযুষ চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল এর পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- সরকারি বৃন্দাবন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ, সিনিয়র সাংবাদিক এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, রাগীব রাবেয়া কলেজের অধ্যক্ষ এনামুল হক, সাবেক পৌর কমিশনার হাবিবুর রহমান, বাপার সহ-সভাপতি তাহমিনা বেগম গিনি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, বাপার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, ব্যাকসের সভাপতি শামসুল হুদা, হবিগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, রিকশা ভ্যান ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মোঃ ধনু মিয়া, ইমাম সমিতির সাধারণ সম্মাদক মুফতি কামরুল ইসলাম, যুব উলামার সভাপতি জাবের আল হুদা, মোঃ বাচ্চু মিয়া, হবিগঞ্জ মেডিকেল কলেজের ৫ম বর্ষের ছাত্র সাজিদুর রহমান, নাগরিক আন্দোলনের সদস্য মোশাররফ হোসেন শান্ত, সৈয়দ আজহারুল হক বাকু, হাসবী সাঈদ চৌধুরী, এডভোকেট কামরুজ্জামান ইমরান, রঞ্জন কুমার রায় ও ফরিদুজ্জামান রনি প্রমুখ। সভায় বক্তার বলেন অনতিবিলম্বে হবিগঞ্জ মেডিকেল কলেজের অবকাঠামো নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ করতে হবে। অন্যতায় আগামী ঈদের পর সম্মিলিত নাগরিক আন্দোলনের নেতৃত্বে হবিগঞ্জের আপামর জনসাধারণকে সাথে নিয়ে মেডিকেল কলেজের জন্য ভূমি অধিগ্রহণেরন জন্য দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে। মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আন্দোলনের প্রতি একান্ততা ঘোষণা করে কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com