বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

আজমিরীগঞ্জ পশ্চিমবাগে এক্সেভেটর নিতে গাছ ভাঙায় সংঘর্ষে নিহত ১

  • আপডেট টাইম শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৭১ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে মদরিছ মিয়া তালুকদার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে আরও অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সাড়ে ৫টার দিকে উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিম ভাগ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মদরিছ মিয়া তালুকদার পশ্চিমবাগ গ্রামের আব্দুল শুকুর তালুকদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় ইউপি চেয়ারম্যান নলিউর রহমানের পক্ষের হারুন মিয়া গতকাল একটি এক্সেভেটর নিয়ে যাওয়ার সময় সাবেক চেয়ারম্যান আলী আমজাদ তালুকদারের পক্ষের তৌফিক মিয়ার পুকুর পাড়ের একটি গাছ ভেঙে যায়। এ নিয়ে তাদের মাঝে তর্কবির্তকের এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে আলী আমজাদ তালুকদারের পক্ষের মদরিছ মিয়া গুরুতর আহত হন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় তার স্বজনরা মদরিছ মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজমিরীগঞ্জ থানার ওসি এবিএম মাঈদুল হাছান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায়। এদিকে সন্ধ্যা ৭টার দিকে পশ্চিমভাগ গ্রামে খোঁজ নিয়ে জানা গেছে, মদরিছ মিয়ার মৃত্যুর বিষয়টি জানাজানি হওয়ার পর প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চলছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com