রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

নবীগঞ্জ শহরে উদ্ভুত পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের সমন্বয়ে সভার ডাক দিলেন সাবেক মেয়র ছাবির চৌধুরী

  • আপডেট টাইম শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৪২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তেল বিক্রিকে কেন্দ্র করে ব্যবসায়ীদের অপমান অপদস্তসহ উদ্ভুত পরিস্থিতি নিয়ে বাজারের সকল ব্যবসায়ীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দদের নিয়ে জরুরী পরামর্শ সভার ডাক দিয়েছেন নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও সদ্য অব্যাহতি প্রাপ্ত পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী।
আজ শুক্রবার রাত ৯ টায় শহরের গোল্ডেন প্লাজায় এই সভা অনুষ্টিত হবে। এ ব্যাপারে ছাবির চৌধুরীর নেতৃত্বে শতাধিক রাজনৈতিক ও সামাজিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ বাজারে দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের দাওয়াত দেয়া হয়েছে। সেই সাথে শহরে মাইকিং করা হয়েছে। এই ঘটনায় সাধারণ ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com