রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

জুমার খুৎবায় মাওলানা মোস্তাফিজুর রহমান আজহারী ॥ ইসলামের কিছু মানা আর কিছু না মানা হচ্ছে ইহুদিদের কাজ

  • আপডেট টাইম শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মোহনপুর জামে মসজিদে ২৮ ফেব্রুয়ারী জুমার খুৎবায় মাওলানা মোস্তাফিজুর রহমান আজহারী বলেছেন- ঈমান আনার সাথে সাথে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা হয়ে যায়। একজন ঈমানদারের দায়িত্ব হল ইসলামের সবকিছু মানা। ইসলামের কিছু বিধান মানা আর কিছু বিধান না মানা হচ্ছে ইহুদিদের কাজ। তারা তাদের পছন্দ মতো হলে ইসলাম মানে আর তাদের অপছন্দ ও কষ্টকর হলে তা মানে না। রমজানের পবিত্রতা রক্ষার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। সন্তানদেরকে রোযা রাখায় অভ্যস্থ করতে হবে। সন্তানের কষ্ট হবে, কুচিং এ যেতে পারবে না, প্রাইভেট পড়তে পারবে না, সন্তান শুকিয়ে যাবে ইত্যাদি অজুহাতে উপযুক্ত সন্তানকে রোযা রাখতে বাধ্য না করলে মনে করবেন আপনি প্রতিদিন দোযখ কিনছেন। দিনের বেলায় হোটেল খোলা রাখা যাবে না, রমজানের অন্যতম শিক্ষা হচ্ছে ধৈর্য্যধারণ করা। যে কোনো কাজে ধৈর্য্যধারণ করলে সেই ধৈর্য্য আপনাকে বেহেশতে নিয়ে যাবে। ধৈর্য্যশীল মানুষ আল্লাহর কাছে অধিক প্রিয়। পবিত্র রোযার হক আদায় করতে হবে। ইচ্ছাকৃতভাবে পানাহার করলে রোযা ভেঙ্গে যায়, তখন রোযার ক্বাজা আদায় করতে হয়। রোযা অবস্থায় স্ত্রীসহবাস করলে রোযা ভেঙ্গে যায়, তখন রোযাদারকে ক্বাজা ও কাফফারা উভয়ই দিতে হবে। দিনের বেলায় ঘুমের ঘুরে স্বপ্ন দোষ হলে কিংবা অসাবধানতাবশত কিছু খেয়ে ফেললে রোযা ভঙ্গ হয় না। মাওলানা আজহারী বলেছেন- যারা তারাবীর নামাজ ৮ রাকায়াত পড়েন তারা তারাবীর নামাজের সুন্নত আদায় করেন না। ৮ রাকায়াত তারাবীর নামাজ রাসুল (সা) কিংবা সাহাবীদের সুন্নত নয়। তারপরও যারা ৮ রাকায়াত তারাবীর নামাজ পড়ে চলে যাবেন বলে মনস্তির করে মসজিদে আসেন তাদের উচিৎ সর্বশেষ কাতারে দাড়ানো। মসজিদের সামনে থেকে বা মাঝ থেকে ৮ রাকায়াত তারাবীর নামাজ পড়ে চলে গেলে মসজিদের স্বাভাবিক শৃংখলা বিঘ্ন হয়। তিনি রমজান মাসে সকলকে সহিহ শুদ্ধাভাবে কোরআন পড়ার উপর গুরুত্বারুপ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com