মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে হাওরে যাওয়ার শত বছরের পুরনো রাস্তা সচল রাখতে ৩ গ্রামবাসীর মানববন্ধন

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নে হাওড়ে যাওয়ার শতবছরের পুরনো রাস্তা সচল রাখার দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার দেবপাড়া ইউনিয়নের পূর্ব দেবপাড়া, কবুলেশ্বর, হোসেনপুর গ্রামবাসীর আয়োজনে রাস্তা সচল রাখার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- বিশিষ্ট মুরুব্বি মোঃ নুরুল ইসলাম, মোঃ আব্দুল মজিদ, ইউপি সদস্য সানু মিয়া, হাফিজ গোলাম কিবরিয়া, সাজ্জাদুর রহমান, ছাও মিয়া, গাজী মিয়া, মোহাম্মদ শাহনেওয়াজ, কুরুশ মিয়া, খলিলুর রহমান প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন- দেবপাড়া ইউনিয়নের পূর্ব দেবপাড়া, কবুলেশ্বর, হোসেনপুরসহ পাশ্ববর্তী ইউনিয়নের প্রায় ১০ হাজার কৃষক শত বছরের পুরনো এই একমাত্র রাস্তা দিয়ে হাওরে যাতায়াত করেন থাকেন। কৃষি নির্ভরশীল এই এলাকার কৃষকরা আউশ-বোরো মৌসুমে উক্ত রাস্তা দিয়ে যাতায়াত করার মাধ্যমে ফসলি জমিতে ধান উৎপাদন করেন, এই রাস্তা দিয়ে হাওড় ও বিলে মানুষের পাশাপাশি গবাদি পশু’ও যাতায়াত করে, সম্প্রতি রাস্তার পাশ্ব দিয়ে সরকারি খাল খনন কাজ শুরু হলে রাস্তা বন্ধের আশঙ্কা তৈরি হয়। কৃষকদের বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষায় শত বছরের পুরনো রাস্তা সচল রাখতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com