বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে দায়িত্ব পালন নিয়ে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের দ্বন্দ্ব দু’পক্ষের সংঘর্ষে আহত শতাধিক জেনেভায় ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক বানিয়াচঙ্গে ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা তৈরীতে অনিয়ম হুইপ জি কে গউছের নিরলস প্রচেষ্টায় ৪ লেনে উন্নীত হচ্ছে নাসিরনগর লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ৬১৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন শায়েস্তাগঞ্জে মাদকে সয়লাব উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল বাহুবলের হরিতলায় সিলিকা বালু লুটপাট ॥ থামছে না অবৈধ বাণিজ্য নবীগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা মূলক কর্মশালা হবিগঞ্জ পৌর এলাকায় ম্যালেরিয়া ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পুলিশ সুপারের নির্দেশে ডেভিল হান্টে ৩ নেতাকর্মী গ্রেফতার বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম

হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহানকে সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহানকে সংবর্ধনা দিয়েছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌরসভার সভাকক্ষে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রভাংশু সোম মহান বলেন ‘প্রশাসক হিসেবে আমার দায়িত্বকালীন আমি যথাসম্ভব চেষ্টা করেছি পৌরসভাকে এগিয়ে নিতে। সবক্ষেত্রে সফল হয়েছি এ কথা বলা যায় না। তবে আন্তরিকতার অভাব ছিল না। আমি চেষ্টা করেছি সততা, নিষ্টার সাথে পৌরসভার সম্পদ রক্ষা, আয়বর্ধন, নাগরিক সেবা প্রদান ইত্যাদি কাজকে গতিশীল করতে।’ তিনি পৌরসভার জনকল্যাণমুলক কাজকে এগিয়ে নিতে সকলকে দয়িত্বশীলতার সাথে কাজ করার আহবান জানান। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। বক্তব্য রাখেন- নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম, মোহাম্মদ আবদুল কুদ্দুস শামীম, তপন কুমার চন্দ, অবনী কুমার দাস, শাহীন আহমেদ, বৃষ্টি দেব প্রমুখ। হবিগঞ্জ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের পক্ষে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক মোঃ ফরিদ মিয়া। সংগঠনের সভাপতি মোঃ মহিবুর রহমান দুলনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বিদায়ী অতিথি প্রভাংশু সোম মহানের দায়িত্বকালীন তাঁর প্রশাসনিক কর্মদক্ষতা ও আন্তরিকতার ভুয়শী প্রশংসা করেন। তারা বক্তব্যে প্রভাংশু সোম মহানের ৬ মাস ১০ দিনের বিভিন্ন কার্যক্রমের উদাহরণ তুলে ধরেন। তারা বলেন ‘এই পৌরসভায় প্রভাংশু সোম মহানের কার্যকাল একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।’
পরে কর্মকর্তা-কর্মচারীগণ প্রভাংশু সোম মহানের হাতে সম্মাননা পদক ও ফুলের তোড়া তুলে দেন। উল্লেখ্য বদলী জনিত কারনে তিনি হবিগঞ্জ পৌরসভার প্রশাসক হিসেবে ৬ মাস ১০ দিন দায়িত্ব পালনের ইতি টানেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com