বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা মিয়া মোঃ শাহজাহানকে অমর একুশে স্মৃতি সম্মাননা পদক প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অমর একুশে স্মৃতি সম্মাননা পদক পেয়েছেন হবিগঞ্জে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনকারী, খ্যাতনামা লেখক ও প্রাবন্ধিক বীর মুক্তিযোদ্ধা মিয়া মোঃ শাহজাহান। গত ২৬ ফেব্রুয়ারি ঢাকাস্থ কাকরাইল আইডিইবি সেমিনার হলে অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশন এই পদক প্রদান করেছে। উল্লেখ্য, মিয়া মোঃ শাহজাহান ১৯৪৯ সালের ৩ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের চাঁনপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে তিনি জন্ম গ্রহন করেন। তার পিতা মিয়া মোঃ আব্দুল রউফ ও মাতা শাহ খায়রুন্নেছা। তার পিতামহ আব্দুল করিম ছিলেন জমিদার এবং ইরাকী বংশোদ্ভূত।
মিয়া মোঃ শাহজাহান ১৯৭১ সালে হবিগঞ্জ মহকুমা (বর্তমানে জেলা) ছাত্রলীগের সভাপতি ও স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক র্ছিলেন। তিনি হবিগঞ্জে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। ১৯৭১ সালের ৬ মার্চ হবিগঞ্জ শহরের পুরাতন হাসপাতাল সংলগ্ন জেলা ছাত্রলীগ অফিসের সামনে আনুষ্ঠানিকভাবে তিনি লাল-সবুজের জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় রাজনীতিবিদ, শিক্ষক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। তিনি হবিগঞ্জে প্রথম জাতীয় সংগীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি পরিবেশন করান বিশিষ্ট শিল্পী দ্বারা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com