বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

উমেদনগর কবর স্থানের উপর অবৈধ ঘর নির্মাণ ॥ প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৩
  • ৬৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার ॥ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হবিগঞ্জ পৌর এলাকার কামড়াপুর মৌজাস্থ উমেদনগরের মোঃ বদর উদ্দিন ও তার ভাইদের পারিবারিক করবস্থানের উপর ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, কামড়াপুর জে, এল নং-১৮, খতিয়ান নং-৭৯/৩, দাগ নং-৩৫০, হাল দাগ নং-১০২২, এর ১৪ শতক ভূমির ৫ শতাংশ জমি ভরাট করে পারিবারিক করবস্থান হিসেবে মা বাবা আত্মীয় স্বজন ও গরীবদের দাফনের জন্য উন্মুক্ত রাখা হয়। ওই জায়গাটির মালিক দাবী করে প্রতিবেশী মোঃ নানু মিয়া উরপে গেদা, গোলবাহার, এংরাজ মিয়া, মোছাঃ ফুল বানু বিবি, মোছাঃ মল্লিকা বিবি, জহির মিয়া ও মোঃ নানু মিয়ার সন্তানরা বসত ঘর তৈরী করে। অথচ ওই ভূমির উপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।
ওই ব্যক্তিরা করবস্থানটি দখলের পায়তারা করে মিথ্যা অভিযোগ দায়ের করলে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কোর্ট ১৪৪ ধারা জারি করে। বিষয়টি তদন্ত করে সদর থানার পুলিশ ওই স্থানে করবস্থানের কথা উল্লেখ করে প্রতিবেদন দাখিল করেন। গত ১৩ অক্টোবর ১৪৪ ধারা অমান্য করে নিজেরাই সেখানে নতুন ঘর তৈরী করে। বিষয়টি পূণরায় পুলিশ কে অবহিত করলে গতকাল হবিগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক এম এন গাজী ঘটনাস্থল পরিদর্শন করে জায়গার স্বপক্ষে কাগজপত্র নিয়ে থানায় যাবার জন্য উভয়পক্ষকে কাগজপত্র প্রদর্শনের নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com