শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

এড়ালিয়ার গণধর্ষণ মামলার আসামি র‌্যাবের হাতে আটক

  • আপডেট টাইম সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে গণধর্ষণের মামলার আসামি পুলিশ না ধরতে পারলেও দুই মাস পর র‌্যাব-৯ গ্রেফতার করেছে। গত শনিবার রাতে র‌্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার এড়ালিয়া গ্রাম থেকে এজাহারভুক্ত আসামি ছাত্রলীগ কর্মী সালমান আহমেদ (২০) কে আটক করেছে। সে বাহুবল উপজেলার চক্রামপুর গ্রামের লোকমান মিয়ার পুত্র। জানা যায়, গত বছরের ১২ ডিসেম্বর এক প্রতিবন্ধী নারীকে এড়ালিয়া গ্রামে এনে গণধর্ষণ করা হয়। এ মামলায় সালমান এজাহারভুক্ত আসামি। পরে সে আত্মগোপন করে। এ ঘটনায় সদর থানায় মামলা করলে পুলিশ দীর্ঘদিন ধরার চেষ্টা করে। অবশেষে ব্যর্থ হয়। গতকাল রবিবার বিকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com