শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে মালামালসহ পিকআপ ভ্যান ডাকাতির ঘটনায় সন্দিগ্ধ আসামী আল-আমিন গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৩ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ থানার ডাকাতি মামলার সন্দিগ্ধ আসামী হিসেবে আল-আমিন (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস আই স্বাধীন চন্দ্র তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আল-আমিন উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর গ্রামের মৃত কনর উদ্দিনের পুত্র।
পুলিশ জানায়- গত বছরের ৯ ডিসেম্বর সোমবার রাতে সিলেট শহরস্থ কালীঘাট বাজারের মেসার্স আরাফাত ট্রের্ডাস থেকে চুনারুঘাট বাজারের ব্যবসায়ী হাফেজ মাওলানা আহমদ আলীর দোকানের জন্য ক্রয়কৃত মসুরের ডালের ৫টি বস্তা, ফ্রেস কোম্পানীর ৬০ বস্তা চিনি, চিড়া ১০ বস্তাসহ সর্বমোট ৩ লাখ ৭৯ হাজার টাকার মুদি মালামাল পিকআপ ভ্যানে করে চুনারুঘাট বাজারে উদ্দেশ্যে রওয়ানা দেন পিকআপ ভ্যান চালক মামুন মিয়া। পথিমধ্যে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর টোল প্লাজা এলাকায় পৌঁছামাত্রই পিকআপ ভ্যানের গতিরোধ করে একটি প্রাইভেট কার। এ সময় ৫-৬ জনের অজ্ঞাত একদল ডাকাত প্রাইভেট কার থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নেমে পিকআপ ভ্যান চালককে অস্ত্রের মুথে জিম্মি করে পিকআপ ভ্যান চালক মামুন মিয়াকে মারধর করে প্রাইভেট কারে করে অপহরণ করে নিয়ে যায় ডাকাত দল। এ সময় ডাকাত দলের দুই সদস্য পিকআপ বুঝাই মালামালসহ পিকআপ ভ্যান ছিনিয়ে নিয়ে যায়। পরে জাতীয় জরুরী সেবা-৯৯৯ নাম্বারে কলের মাধ্যমে জানতে পেরে নবীগঞ্জ থানার ওসি মোঃ কামাল হোসেনসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে টোল প্লাজার সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে পুলিশ অভিযানে নামে। রাত সাড়ে ১২টার দিকে নবীগঞ্জ উপজেলার সদরঘাট বিজনা নদীর ব্রীজের উপর থেকে পিকআপ ভ্যান ও অক্ষত অবস্থায় চালক মোঃ মামুন মিয়াকে উদ্ধার করা হয়। (১০ ডিসেম্বর) মঙ্গলবার সকালে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর গ্রামে সাবেক ইউপি সদস্য মোঃ জমির আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে খোয়া যাওয়া মালামালের মধ্যে ৩ লাখ ২৯ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় চুনারুঘাট বাজারের ব্যবসায়ী হাফেজ মাওলানা আহমদ আলী (৩৫) বাদী হয়ে অজ্ঞাত ৫-৬ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার রাতে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস আই স্বাধীন চন্দ্র তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির ঘটনার তদন্তে ডাকাতির সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সন্ধিগ্ধ আসামী হিসেবে আল-আমিন (২৭)কে গ্রেফতার করা হয়।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন- ডাকাতির ঘটনার তদন্তে সম্পৃক্ত থাকার অভিযোগে এখন পর্যন্ত সন্দিগ্ধ আসামী হিসেবে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com