শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

পানি নিস্কাশনে সৃষ্ট সমস্যা চিহ্নিত করণে এলাকা পরিদর্শনে পৌর প্রশাসক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজ ও তার পার্শ্ববর্তী এলাকার পানি নিস্কাশনে সৃষ্ট সমস্যা চিহ্নিতকরণে কাজ করছে হবিগঞ্জ পৌরসভা। বৃন্দাবন কলেজ কর্তৃপক্ষ, কলেজ কোয়ার্টার ও রাজনগর এলাকার একাংশে বসবাসকারী পৌরবাসীর আবেদনের প্রেক্ষিতে ওই এলাকা বুধবার বিকেলে সরেজমিন পরিদর্শন করেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান। এ সময় উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি’র হবিগঞ্জ জেলা কমান্ড্যান্ট হোসনে আরা হাসি, বৃন্দাবন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসার ইলিয়াছ বখত চৌধুরী জালাল, বৃন্দাবন কলেজের শিক্ষকবৃন্দ, হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, বৃন্দাবন কলেজ ও পার্শ্ববর্তী এলাকায় ক্রমান্বয়ে স্থাপনা নির্মাণ ও মাটি ভরাটের কারনে সম্প্রতি বৃষ্টির পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। ফলে বিগত বছরগুলোতে বৃষ্টি মওসুমে এলাকাবাসী জলাবদ্ধতায় চরম ভোগান্তির শিকার হয়েছেন। এ ব্যাপারে এলাকাবাসী পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলে প্রভাংশু সোম মহান বৃন্দাবন কর্তৃপক্ষ, আনসার কর্তৃপক্ষ ও এলাকাবাসীর উপস্থিতিতে সমস্যাগুলো সরেজমিন পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com