বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ॥ আহত ১০

  • আপডেট টাইম সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭২ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার বড়চর নামক স্থানে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ময়না চাষা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। জানা যায়, রবিবার (৯ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর নামক স্থানে একটি ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা চালকসহ ১১ জন গুরুতর আহত হন। আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে পিকআপ চালক ময়না চাষাকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এ সময় আহত অন্যান্যদের সিলেট প্রেরণ করা হয়। অন্যান্য আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন দুর্ঘটনায় ১জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com