বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা-বাগানে ১৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনা টহলদলের অভিযানে মাদকসহ ৩ চিহ্নিত মাদক ব্যাবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় নোয়াপাড়া চাবাগানের সুভাষ রেলির বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন নোয়াপাড়া চা বাগানের অতীত রেলির ছেলে সুভাষ রেলি (৩৫), একই বাগানের নানু মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (৩৪),একই বাগানের জাহাজ মিয়ার ছেলে এনাম মিয়া (৩০)। সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ ১টি ভারতীয় মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মাধবপুর থানার এসআই মুকুল হোসেন বলেন, তাদেরকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে হবিগঞ্জ বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com