বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ফসলি জমির মাটি কেটে বিক্রি ॥ ভুক্তভোগী এলাকাবাসী ইউএনও বরাবর অভিযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৭৭ বা পড়া হয়েছে

বীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ফসলি জমির মাটি কেটে বিক্রি করছেন একদল মাটি ব্যবসায়ী। এতে ভুক্তভোগী হচ্ছেন এলাকাবাসীগণ। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে ইউএনও বরাবর অভিযোগ দায়ের জিয়াউর রহমান নামে এক ব্যক্তি। নবীগঞ্জে সরকারি আইন অমান্য করে অবৈধভাবে অবাধে ফসলি জমির মাটি কেটে গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। এতে কমে যাচ্ছে এলাকার ফসলি জমির পরিমাণ। আবার মাটি পরিবহনে ব্যবহার করা হচ্ছে স্থানীয় ইউনিয়ন ও গ্রামীণ সড়ক। ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাগুলোও। এতে রাস্তায় গাড়ি চলাচলে সমস্যাসহ এলাকায় ধুলা-বালিতে একাকার হয়ে যাচ্ছে। মানুষের মধ্যে অ্যাজমা, শ্বাসকষ্টজনিতসহ বিভিন্ন রোগ দেখা দিচ্ছে।
এ ব্যাপারে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের মৃত মিয়াজন মিয়ার পুত্র জিয়াউর রহমান নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে তিমিরপুর এলাকার ভুট্টু মিয়া ফসলি জমি থেকে সরকারি আইন অমান্য করে মাটি উত্তোলন করছেন। ৮/১০ টি ট্রাক্টর গাড়ি দিয়ে মাটি বিক্রি করছেন বিভিন্ন জায়গায়। তিমিরপুর এলাকার সরকারি গ্রামীণ রাস্তার এতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হচ্ছে। জিয়াউর রহমান এতে বাঁধা প্রদান করলে ভুট্টু মিয়া বাঁধা অমান্য করে রাস্তা দিয়ে মাটি নিয়ে যাচ্ছেন তার ইচ্ছেমত। এতে করে হুমকির মুখে পড়েছে উপজেলার অধিকাংশ ফসলি জমি, বিপর্যস্ত হচ্ছে রাস্তাঘাট, বিপন্ন হচ্ছে জনজীবন। এই অবৈধ মাটি উত্তোলন বন্ধের প্রয়োজনী ব্যবস্থা গ্রহনে ও কৃষিজমি রক্ষার্থে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com