রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযান বিপুল পরিমাণ দেশী-বিদেশী মদসহ ২ যুবক গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৯৮ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ শহরে ও পূর্ব তিমিরপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশী ও বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গ্রেফতারকৃতরা হল- মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর গ্রামের মৃত রবীন্দ্র কুপ ঠাকুর এর পুত্র রমাকান্ত গোঁপ (৩৫) ও নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমির পুর গ্রামের মছবির রহমানের পুত্র শফিকুর রহমান (২৯)। জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন আশিকুর রহমান শোভনের নেতৃত্বে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হারুনুর রশিদসহ সেনাবাহিনীর একটি অভিযানিক দল নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামে শফিকুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় সিগনেচার, রয়েল, ব্রাঞ্চ ও ওয়েল মন্ডসহ বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদসহ শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে নবীগঞ্জ শহরের বাউসা রোডে অভিযান চালিয়ে ১ হাজার ৩শ ৫০ লিটার বাংলা মদসহ রমাকান্ত গোঁপকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৭টি স্মার্ট ফোন, ৫টি পাসপোর্ট, নগদ ২ হাজার ৬শ ৩০ টাকা, ১ হাজার টাকার ২টি জাল টাকার নোট ও মদ বিক্রি করার প্লাস্টিকের ৭০০টি খালি বোতল উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ও জব্দকৃত মাদক নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান পরিচালনার দাবী জানিয়েছেন। মাদক নির্মূলে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com