শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

শহরে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গোবিন্দ গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ব্যবসায়ী গোবিন্দ সূত্রধরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে শহরের চৌধুরী বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত গোবিন্দ সূত্রধর শহরের খোয়াইমুখ এলাকার গোপেন্দ্র সূত্রধরের পুত্র এবং মেসার্স শ্রী গীতাময় ট্রেডার্সের স্বত্তাধীকারী। পুলিশ জানায়- গোবিন্দ সূত্রধর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হবিগঞ্জ শাখার একজন খেলাপি গ্রাহক। সে ওই শাখা থেকে ৪ লাখ ৩১ হাজার ৬শ টাকা ঝণ দেয়। কিন্তু ঝণ দেয়ার সময় পার হয়ে গেলেও সে তা দেয়নি। এরই প্রেক্ষিতে ইসলামি ব্যাংক হবিগঞ্জ শাখার পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। মামলায় দোষী সাব্যস্ত হয় গোবিন্দ। আদালত থেকে তার বিরুদ্ধে ৬ মাসের সাজা পরোয়ানার সাথে সমপরিমান টাকা অর্থদন্ড দেয়া হয়।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) আলমগীর কবির বলেন- তার বিরুদ্ধে ৬ মাসের সাজা পরোয়ানা রয়েছে। গ্রেফতারের পর শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com