রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

পিএফজি হবিগঞ্জ সদর কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২২৬ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ পিএফজি হবিগঞ্জ সদর কমিটির উদ্যোগে ত্রৈমাসিক পর্যালোচনা সভা পিএফজি পরিবারের সকল সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় হবিগঞ্জ জেলার সুরবিতান ললিতকলা একাডেমিতে। পিএফজি হবিগঞ্জ সদর কমিটির কো-অর্ডিনেটর জালাল উদ্দিন রুমির সঞ্চালনায় পিএফজি সদর কমিটির অ্যাম্বাসেডর মাহবুবুর রহমান আউয়ালের সভাপতিত্বে ত্রৈমাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। আগামী দিনের কর্ম পরিকল্পনা সহ দেশে বিরাজমান অস্থিরতা কাটিয়ে উঠতে সব দল- মত এক যোগে শান্তি ও সম্প্রতি রক্ষায় কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন পিএফজি সদস্যরা। হাঙার প্রজেক্ট এর মিপস প্রকল্পের পরিচালক প্রশান্ত কুমার ত্রিপুরা ও মনিটরিং এক্সপার্ট ফাতেমা মাহমুদ বলেন, পিএফজি হল সব দলের ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি প্লাটফর্ম, তাই এই জেলার যে কোন সহিংসতা প্রতিরোধে পিএফজি এর সদস্যরা অনেক বড় ভুমিকা পালন করতে পারেন। সভায় পিএফজি এর ২ জন সদস্য এডভোকেট ফাতেমা ও এডভোকেট ময়নুল হাসান দুলাল কে সহকারি পিপি নিযুক্ত হওয়ায় ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান সকল সদস্য দের পক্ষ থেকে। সভা শেষে পিএফজি সদস্য দের মাঝে পুর্বে অনুস্টিত প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ করেন প্রকল্প পরিচালক।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com