বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

চুনারুঘাটে ১৫ হাজার ৬০০ কেজি ভারতীয় চোরাই চিনিসহ গ্রেপ্তার ৩

  • আপডেট টাইম সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২৭৯ বা পড়া হয়েছে

টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার দুর্গাপুর বাজার থেকে অবৈধভাবে ভারত থেকে আনা ১৫ হাজার ৬০০ কেজি চিনির চোরাচালানসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (১৭ নভেম্বর) ভোরে তাদের গ্রেপ্তার করে চুনারুঘাট থানা পুলিশ। এ সময় একটি চিনির ট্রাক ও মাইক্রোবাস জব্দ করা হয়। গ্রেপ্তাররা হলেন- বাহুবল উপজেলায় রূপশংকর গ্রামের সিরাজ আলীর ছেলে রহমত আলী (৩৮), একই উপজেলার চরগাঁওয়ের মৃত খোরশেদ আলীর ছেলে মোহাম্মদ আলী (২৬) ও কচুয়ারিদ গ্রামের আব্দুল মতিনের ছেলে আশিক মিয়া (২২)। পুলিশ জানায়, সীমান্ত দিয়ে ৩১৭ বস্তায় ১৫ হাজার ৬০০ কেজি ভারতীয় চুরি অবৈধভাবে চুনারুঘাটে নিয়ে আসে চোরাকারবারিরা। রাতে এগুলো ট্রাকে ভর্তি করে ওপরে বালু দিয়ে ঢেকে শায়েস্তাগঞ্জের দিকে নেওয়া হচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার ভোরে থানার উপপরিদর্শক (এএসআই) ওয়াসিমুল ইসলামসহ পুলিশ সদস্যরা দুর্গাপুর বাজারে ট্রাকটি আটক করেন। এ সময় লিটন মিয়া (৪০) ও আকবর মিয়া (৪২) নামে দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও রহমত, আলী ও আশিককে আটক করা হয়। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার তিনজন ও পলাতক দুইজনসহ মোট সাতজনের নামে মামলা দায়ের করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com