মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব ॥ বজ্রপাত ও ঝড়-তুফানে বিপর্যস্ত জনজীবন ॥ ৩ জনের প্রাণহানী শহরে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ ॥ আটক ৩ হবিগঞ্জে ৫৫ বিজিবি’র উদ্যোগে চক্ষু শিবির ও ঔষধ বিতরণ রিচি ঈশানকোণা পশ্চিম হাটি যুব সংঘের উদ্যোগে সংর্বধনা ও আলোচনা সভা ছোট ছোট বালক-বালিকারা আগামী দিনের ভবিষ্যৎ-এমপি সৈয়দ ফয়সল হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ নিষিদ্ধ এলাকায় হঠাৎ হেলিকপ্টার অবতরণ অল্পের জন্য রক্ষা পেলো নবীগঞ্জ গ্যাস কুপ আজমিরীগঞ্জ মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার চুনারুঘাটে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

নবীগঞ্জে ৪০ জন সাংবাদিককে প্রশিক্ষণ দিল শেভরন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে ভূতত্ত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৩ নভেম্বর) নবীগঞ্জ প্রেসক্লাব ভবনে শেভরন বাংলাদেশের আয়োজনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও কর্মরত তরুণ সাংবাদিকরা অংশ গ্রহন করেন। এতে ৪০ জন সাংবাদিক ভূতত্ত্ব বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন।
এতে নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, শেভরন বাংলাদেশ-এর ফিল্ড করপোরেট অ্যাফেয়ার্স ম্যানেজার খন্দকার তুষারুজ্জামান, কমিউনিকেশন ম্যানেজার (কর্পোরেট অ্যাফেয়ার্স) শেখ জাহিদুর রহমান, কর্পোরেট অ্যাফেয়ার্স এডভাইজার এহসানুল হাসান, ফিল্ড কর্পোরেট অ্যাফেয়ার্স এডভাইজার এম.এ রাকিব, কর্পোরেট অ্যাফেয়ার্সের সিনিয়র কোঅর্ডিনেটর মুরাদ আহমেদ। রিসোর্সপার্সন ছিলেন, শেভরনের জিওলজিস্ট মিসেস সিরাজুম মুনিরা ও পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার সামিউজ্জামান খন্দকার। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেট অঞ্চল জ্বালানি সেক্টরের অন্যতম ক্ষেত্র। এই গ্যাস যথাযথ প্রক্রিয়ায় উত্তোলন ও সরবরাহের জন্য কাজ করছে শেভরন বাংলাদেশ। তারা বলেন, সাংবাদিকদের ভূতত্ত্ব বিষয়ক জ্ঞান অর্জন অত্যন্ত জরুরি। শেভরন বাংলাদেশ নবীগঞ্জের সাংবাদিকদের জন্য যে কর্মশালা আয়োজন করেছে তা তাদের পেশাগত কাজে উপকারে আসবে। ভবিষ্যতেও এ সাংবাদিকতার বিভিন্ন বিষয়ের উপরে এ ধরনের কর্মশালা আয়োজন করার আশ্বাস প্রদান করা হয়। পাশাপাশি নবীগঞ্জ প্রেসকাবের উন্নয়নে শেভরন বাংলাদেশ সবসময় পাশে থাকবে বলেও আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com