বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

নবীগঞ্জের খালিক মঞ্জিল এখন আদালতে হিস্যায় সনাক্ত করে প্রতিবেদনের নির্দেশ ॥ শান্তি শৃংখলা রক্ষায় ১৪৪ ধারা জারি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে শহরের আলোচিত খালিক মঞ্জিল নিয়ে তোলপাড় চলছে। স্বত্ব মালিকানাধিন ভূমি নিয়ে আদালতে মামলা হয়েছে। শুনানী শেষে আদালতের বিজ্ঞ বিচারক শান্তি শৃংখলা রক্ষায় ১৪৪ ধারা জারীর জন্য ওসি নবীগঞ্জকে এবং হিস্যায় সনাক্ত করে প্রতিবেদন দেয়ার জন্য সহকারী কমিশনার (ভূমি) কে নির্দেশ দেয়া হয়েছে। পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আদেশের সত্যতা নিশ্চিত করেছে। শান্তি শৃংখলা রক্ষায় গতকাল সোমবার পুলিশের পক্ষ থেকে নোটিশ জারী করা হয়েছে।
খালিক মঞ্জিল একাংশের স্বত্বাধিকারী ছানু মিয়া চৌধুরীর কন্যা আমমোক্তার দাতা জোছনা চৌধুরীর পক্ষে গত ৩ নভেম্বর আদালতে মামলা করেন শহরের আনমনু গ্রামের সারোয়ার আহমদ ওরপে জিশান।
মামলায় মিনাল আহমদ চৌধুরী ও দিলাল আহমদ চৌধুরী নালিশা ভূমি দখলের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করা হয়েছে।
মামলা ও পুলিশ সূত্র জানায়, হাট নবীগঞ্জ মৌজার জেএল নং ৯১, আর এস খতিয়ান ৪৭৬ আরএস দাগ নং ১৭২৬, ১৭৭১, ১৭৭২, ১৭৭৩, ১৭৭৪, ১৭৭৫ মোট মোয়াজি ১ একর ১.৫৬ শতক ভূমি রয়েছে। মরহুম হাজী রুস্তুম চৌধুরীর ৪ পুত্র মদব্বির হোসেন চৌধুরী, আনোয়ার হোসেন চৌধুরী, গোলাম রব্বানী চৌধুরী, ছানু মিয়া চৌধুরী ওয়ারিশান নালিশা ভূমির দখল ও মালিকানা ভোগ করে আসছেন। বাড়ি, বাগান, ভিটা, পুকুর, দোকান ও গৃহের নামে উল্লেখিত পরিমাণ ভূমি ৪ সহোদর এর নামে গেজেটেড আরএস পর্চা মোতাবেক মালিকানা রয়েছে। হিস্যাভিত্তিক মালিকানায় বাসবভন, মার্কেট এবং ভাড়াটিয়া চুক্তির ভিত্তিতে দোকান, ব্যাংক, ডায়াগনিস্ট সেন্টার ভাড়া দেয়া হয়েছে। তাদের নিয়োজিত কেয়ারটেকার মালিকানার ভিত্তিতে বাসা ও দোকান ভাড়া উত্তোলন করেন।
উল্লেখিত ভূমির মধ্যে মামলায় আমমোক্তার দাতা জোছনা চৌধুরীর পিতা মৃত ছানু মিয়া চৌধুরী ২৫ শতক ৩৯ অযুতাংশে বাড়ি, বাগান, পুকুর, দোকান কোটা রয়েছে।
সম্প্রতি দেশে আসেন মিনাল আহমদ চৌধুরী ও দিলাল আহমদ চৌধুরী। ২১ আগস্ট জোছনা চৌধুরীর কেয়ারটেকার জিকু মিয়াকে তাড়িয়ে দিয়ে মিনাল গোটা খালিক মঞ্জিল তাদের মরহুম পিতা মোদাব্বির হোসেন চৌধুরী ও চাচা আনোয়ার হোসেন চৌধুরীর মালিকানাধীন বলে দাবি করেন। দিলাল চৌধুরী পুকুরের চার পাশের বৃক্ষ কেটে ফেলেন। এনিয়ে উত্তেজনা বিরাজ করছে।
আমমোক্তার দাতা ছানু মিয়া চৌধুরীর কন্যা যুক্তরাজ্য প্রবাসী জোছনা চৌধুরী বলেন, মিনাল ও দিলাল খালিক মঞ্জিল দখলের ষড়যন্ত্র করছে। মিনাল ও দিলাল নিজেদের বিএনপির নেতা দাবি করে মামলার বাদীকে হুমকি দিচ্ছেন। দেশে আইনী প্রতিকার না পেলে তিনি বৃটিশ হাই কমিশনের সহায়তা নেবেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com