বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জকে পলিথিন মুক্ত উপজেলা গড়ার ঘোষণা নবাগত ইউএনওর

  • আপডেট টাইম শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৬৩ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ সারাদেশে নিষিদ্ধ হয়েছে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিন ব্যাগ। মাঠ পর্যায়ে পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণ করতে এরই মধ্যে কঠোর পদক্ষেপ নিয়েছে অন্তর্র্বতীকালীন সরকার। এদিকে শায়েস্তাগঞ্জ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস এর নেতৃত্বে উপজেলার পৌরশহরে আলীগঞ্জ বাজার, দাউদ নগর বাজার ও পুরান বাজার খুচরা মুরগ-মাংস, কাঁচা বাজার বিক্রেতাকে অবৈধ পলিথিন মুক্ত করতে সতর্ক করে দিলেন সকল ব্যবসায়ীদেরকে। গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট পল্লব হোম দাস পৌর শহরের আলীগঞ্জ বাজার, দাউদ নগর বাজার, পুরান বাজার সকল কাঁচা বাজার বিক্রেতা ও মুরগ-মাংস খুচরা বিক্রেতাকে অবৈধ পলিথিন মুক্ত করার জন্য সতর্ক করে দেন। ইউএনও পল্লব হোম দাস ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশে আগে থেকেই পলিথিন নিষিদ্ধ ছিল। পহেলা নভেম্বর থেকে পলিথিন বিক্রি ও ব্যবহার বন্ধে আইনানুসারে ব্যবস্থা গ্রহন করা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় শায়েস্তাগঞ্জ উপজেলায় হাট বাজার ও দোকান পাঠে অভিযান পরিচালনা করা হবে। এখন থেকে পলিথিন ব্যবহার ও বিক্রেতাকে সতর্ক করে দেওয়া হয়। আমরা চাচ্ছি মানুষ সচেতন হোক। পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই পলিথিন মুক্ত না হলে বাজারে পলিথিনের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com