বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

কল্পনা নিজের বাড়ির ঠিকানা বলতে পারে না, তবে হবিগঞ্জের তার বাড়ি ॥ চার বছর ধরে নির্যাতন, যেভাবে উদ্ধার হলো কল্পনা

  • আপডেট টাইম সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৯৬ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ পুরো শরীর জুড়ে দগদগে ঘা। ৪ বছর ধরে আটকে রেখে এমন কোনো নির্যাতন নেই যা করা হয়নি। বলছি, রাজধানীর বসুন্ধরার আবাসিক এলাকার এক বাসার ১৩ বছরের গৃহপরিচারিকা কল্পনার কথা।
কল্পনার অভিযোগ, বিনা কারণে মারধরের পাশাপাশি তাকে খাবারও দেয়া হতো না। ভেঙে ফেলা হয়েছে সামনের চারটি দাঁত। হবিগঞ্জের এই মেয়েটিকে একাত্তর টিভির সহায়তায় উদ্ধার করেছে ভাটারা থানা পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলাও নিয়েছে তারা।
মানুষ কতোটা নিষ্ঠুর হতে পারে তার জ্বলন্ত প্রমাণ ১৩ বছরের কল্পনার ক্ষতবিক্ষত শরীর। একটু ভালো থাকার আশায় শিশু বয়সে গৃহকর্মীর কাজ নেয়া কল্পনার শরীর গরম পানি দিয়ে ঝলসে দেয়া, মেরে সামনের চারটি দাঁত ফেলা দেয়াসহ এমন কোনো নির্যাতন নেই যা করা হয়নি তাকে।
শনিবার দুপুরে একাত্তর টিভির কাছে আসে কল্পনার বাঁচার আকুতির একটি ভিডিও ও বাড়ির ঠিকানা। এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সহযোগিতায় ভাটারা থানার পুলিশকে সাথে নিয়ে বসুন্ধরার বাসায় যায় একাত্তর টিম। বাসার দরজা খুলতে পুলিশের কাছে বাঁচার আকুতি জানায় কল্পনা।
কল্পনার অভিযোগ, কাজের সামান্য ভুল আবার কখনো বিনা কারণেই অমানবিক নির্যাতন চলতো তার ওপর। কাঠের ব্রাশ দিয়ে মেরে ফেলা দিয়েছে চারটি দাঁত। চুল সোজা করার ইলেকট্রিক মেশিন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে দুই হাত। মেরে ভেঙে ফেলা বেতও মিলেছে বাসায়।
নির্যাতনে অভিযুক্ত দিনাত জাহান আদর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। বর্তমানে কিছুই করেন না। বাসায় এক ভাই ও বন্ধুরা আসে মাঝে মাঝে। বাসার কেয়ারটেকার ও প্রতিবেশীরা বলছেন, নির্যাতনের বিষয়ে তারা কিছুই টের পাননি। কল্পনা নিজের বাড়ির পুরো ঠিকানা বলতে পারে না। তবে হবিগঞ্জের বটতলা নামের কোনো একটি এলাকায় তার বাড়ি। অভিযুক্ত দিনাত জাহান আদরকে আটক করেছে পুলিশ। অসুস্থ কল্পনাকে উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে।
ভাটারা থানার অফিসার ইনচার্জ মাজাহারুল ইসলাম জানান, শিশুটির পরিবারের খোঁজ চলছে। তবে আইনি লড়াইয়ের জন্য মানবাধিকার সংস্থাগুলো এগিয়ে আসলে কল্পনা সুবিচার পাবে এমনটাই আশা প্রতিবেশীদের।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com