শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশত আহত ॥ টেটাবিদ্ধ দুইজনকে সিলেট প্রেরণ

  • আপডেট টাইম বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২৪৯ বা পড়া হয়েছে
Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের শ্রীমঙ্গলকান্দি গ্রামে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে মহিলা ও শিশুসহ ২৫ জন আহত হয়েছে। টেটাবিদ্ধ দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের হান্নান মিয়া ও সফিকুলের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে দু’পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষ সৃষ্টি হয়। পরে মুরুব্বিদের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়। গুরুতর আহত অবস্থায় সফিকুল, হৃদয়, তাজুল ইসলাম, মদন মিয়া, কাউছার মিয়া, আক্তার মিয়া, সাগর মিয়া, আসাদ মিয়া, কবির মিয়া, দয়াল মিয়া, মনা মিয়া, শাহানাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া টেটাবিদ্ধ এরশাদ আলী ও শহীদুলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এর আগে কাজল মিয়াকে পিটিয়ে আহত করেছে হান্নান মিয়া ও তার লোকজন। এরই জের ধরে সন্ধ্যায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com