শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৬৩ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের শাকোয়া পুরোষত্তমপুর গ্রামে চাচাতো ভাইদের মধ্যে জয়গা নিয়ে সংঘর্ষে আহত মইন উদ্দিন (৫০) মারা গেছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯দিন চিকিৎসাধীন থাকাবস্থায় গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় তার মৃত্যু ঘটে। গত ৩সেপ্টেম্বর বিকালে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ওই গ্রামের আকিকুর রহমানের সাথে ফিরোজ উদ্দিনের সংর্ঘষ হয়। এ সংঘর্ষে আকিকুর রহমানের বোন জামাতা মইনউদ্দিনসহ উভয় পক্ষে ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় মঈন উদ্দিন (৪২) ও সুলতান আহমদ (৩৮)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে ৯দিন চিকিৎসাধীন অবস্থায় গতকার তার মৃত্যু ঘটে। ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে লাশ বাড়িতে পৌছলে এক হৃয়দ বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। মইনউদ্দিনের স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠে। মইনউদ্দিনের মৃত্যুর খবর পৌছার পর প্রতিপক্ষের লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছে।
এদিকে সংঘর্ষের ঘটনার পরে ফিরোজ উদ্দিন নবীগঞ্জ থানায় এবং মইনউদ্দিনের পক্ষে আকিকুর রহমান হবিগঞ্জ আদালতে পৃথক মামলা করেন। মামলা দু’টি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com