বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শহীদ পরিবারে সেলাই মেশিন প্রদান করলেন এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৮৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মহান মুক্তিযুদ্ধে হলদারপুর গ্রামে হানাদার বাহিনী বিমান সেলিং করে আক্রমন চালায়। সেই আক্রমনে হলদারপুরের দরিদ্র ৯ জন নারী পুরুষ নিহত হয়। আজও সেই সকল পরিবারে লোকজন খুবই দরিদ্র ও অবহেলায় জীবন যাপন করছে। কেয়া চৌধুরী তাদেরকে খুজে বের করেন এবং তাদের সাহায্যের জন্য এগিয়ে আসেন। কেয়া চৌধুরী, প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে প্রাপ্ত ঐচ্ছিক বরাদ্দ থেকে তিনটি সেলাই মেশিন ও ৫ হাজার করে দশ ১০ হাজার টাকার চেক শহীদ পরিবারের মধ্যে বিতরন করেন। বিতরনকালে বলেন বাংলাদেশের স্থপতি সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের চেতনার সারমর্মই তো বঙ্গবন্ধুর কালজয়ী আদর্শ। সেই আদর্শকে বুকে লালন করেই শেখ হাসিনার নেতৃত্বে আমাদেরকে দেশ গড়ার কাজে এগিয়ে যেতে হবে। সেলাই মেশিন ও টাকা প্রাপ্তরা হলেন। শহীদ মকবুল নেছা বড় ছেলে মনোহর মিয়া। শহীদ আঙ্গুরা খাতুনের পিতা আব্দুল মালিক। মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্থ আব্দুল সামাদের স্ত্রী আরশি বেগম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com