রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

বানিয়াচংয়ে আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১৭৫ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি \ বানিয়াচং উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৩১ জুলাই) সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন করেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।
প্রধান অতিথি বক্তব্যের শুরুতেই কোটা সংস্কার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আর যেন কোনো প্রাণ না ঝড়ে সেদিকে সকলকে নজর রাখার অনুরোধ জানান। এছাড়া বানিয়াচংয়ে পুলিশের গাড়ি ভাংচুরের নিন্দা জানিয়ে তিনি বলেন কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে পুলিশকে সতর্ক থাকতে হবে।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টার, ওসি (তদন্ত) আবু হানিফ, অধ্যক্ষ স্বপন কুমার দাস, জনাব আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামছুজ্জামান, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতী আতাউর রহমান, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, সাংবাদিক এস এম খোকন, ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক, আহাদ মিয়া, আনোয়ার হোসেন, আরফান উদ্দিন প্রমুখ।
এছাড়া আইনশৃংখলা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com