শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

রোটারি ক্লাব অব নবীগঞ্জ নতুন কমিটির কাছে কলার হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন

  • আপডেট টাইম বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৩৯৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ রোটারি ক্লাব অব নবীগঞ্জ নতুন কমিটির কাছে কলার হস্তান্তর অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। গত সোমবার নাঈস বাংলা রেষ্টুরেন্টে বিগত কমিটির প্রেসিডেন্ট রোটারিয়ান ডাঃ রথিন্দ্র চন্দ্র দেব সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, রোটারিয়ান সি,পি ডাঃ শফিকুর রহমান (পি এইচ এফ) রোটারিয়ান পি পি তাপস আচার্য্য, রোটারিয়ান পি পি রঙ্গলাল রায়, রোটারিয়ান মাহফুজুর রব রনি, রোটারিয়ান প্রতিমা রানী বণিক, রোটারিয়ান আব্দুর রকিব শিপন, রোটারিয়ান জন্টু চন্দ্র রায়, রোটারিয়ান সামছুল হক, রোটারিয়ান রাবেয়া আক্তার জেসমিন, রোটারিয়ান শিরিন আক্তার, রোটারিয়ান তনুজ রায়, রোটারিয়ান মহিউদ্দিন রাজন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যাংকার বিদ্যুৎ রায়, দিনারপুর কলেজের প্রভাষক আলী আহমেদ, শহরের ব্যবসায়ী দেলোয়ার হোসেন তানভির, আহসানুল হাদী রহমান প্রমুখ।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিগত কমিটির প্রেসিডেন্ট ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব ও সেক্রেটারি প্রতিমা রানী বণিক নতুন কমিটির প্রেসিডেন্ট মাহফুজুর রব রনি ও সেক্রেটারি তনুজ রায়ের কাছে কলার হস্তান্তর করেন। এ সময় বিদায়ী প্রেসিডেন্ট ও সেক্রেটারি রোটারি ক্লাবের কলার পরিয়ে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com