রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

আউশকান্দিতে মোবাইল চোরকে উত্তম মধ্যম

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪৯৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের আউশকান্দি হীরাগঞ্জ বাজার কিবরিয়া রোডে দেওতৈল আবাসিক এলাকায় দিন দুপুরে এক মোবাইল চোরকে হাতে নাতে ধরে উত্তম মধ্যম দিয়েছে স্থানীয় জনতা। জনতার হাতে ধৃত মোবাইল চোর ওই এলাকার আউশকান্দি গ্রামের মতলিব মিয়ার পুত্র জুবেল মিয়া (২০) নামের যুবক। ওই মোবাইল চোরির ঘটনায় বাড়ির গৃহকর্তার পা ধরে চোর জুবেল ক্ষমা প্রার্থনা করে স্থানীয় সামাজিক বিচারে ছাড়া পেয়েছে।
জানাযায়, গত মঙ্গলবার সকাল বেলায় ছদ্মবেশে মোবাইল চোর জুবেল মিয়া দেওতৈল আবাসিক এলাকার হাজী মোঃ তখলিছ মিয়ার বাসায় বসবাসরত ভাড়াটিয়াদের ২টি মোবাইল ফোন চোরি করে পালিয়ে যাওয়ার সময় তাকে হাতে নাতে ধরে উত্তম মধ্যম দিয়ে বেধেঁ রাখা হয়। খবর পেয়ে স্থানীয় মেম্বার ও কিছু লোকজন জড়ো হলে চোর জুবেলের পিতা মতলিব মিয়া তার ছেলেকে সামাজিক বিচারের হাতে তুলে দেওয়ার অঙ্গীকার করে ছাড়িয়ে নেন। পরে আবারো ওই রাতেই ওই এলাকায় সন্দেহজনক ভাবে ঘুরা ফেরার সময় তাকে আটক করে আবারো উত্তম মধ্যম দেয় জনতা। ওই ঘটনায় গতকাল বুধবার হাজী তখলিছ মিয়ার বাস ভবনে সামাজিক বিচার বসলে মোবাইল চোর ছেলে জুবেলের কৃত কর্মের জন্য সামাজিক বিচারকদের নিকট ও হাজী তখলিছ মিয়ার কাছে ক্ষমা প্রার্থনা করেন মতলিব মিয়া। এসময় তার ছেলে জুবেল ও পাঁ ধরে ক্ষমা প্রার্থনা করলে উক্ত বিষয় নিস্পত্তি হয়। সামাজিক বিচারে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড মেম্বার বদরুল ইসলাম বকুল, এলাকার বিশিষ্ট মুরুব্বী হাজী সানুর মিয়া, রেজাক মিয়াসহ শতাধীক লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com