মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে গাঁজাসহ ৪ যুবক গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ২ জুন, ২০২৪
  • ২৩৫ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গতকাল শনিবার (১ জুন) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রামপুর গ্রামের আশক আলীর ছেলে মোর্শেদ আলম (২৫), আতিকুর রহমানের ছেলে সাদেক আহমদ (২০), করগাঁও ইউনিয়নের ছোট শাখোয়া গ্রামের আবুল মিয়ার ছেলে রাশেদ মিয়া (২৬), বানিয়াচং উপজেলার বক্তারপুর গ্রামের বশির আলীর ছেলে আমিন আলী (৩০)। পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে নবীগঞ্জ থানার ওসি মাসুক আলীর নেতৃত্বে ও এসআই পিযুষ কান্তি দেবনাথসহকারে একদল পুলিশ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি দক্ষিণপাড়া হাসিম মিয়ার পরিত্যক্ত ঘরে অভিযান চালায়। এ সময় ৯০০ গ্রাম গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com