রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শায়েস্তাগঞ্জে শতাধিক বস্তা চিনিসহ ২ চোরাকারবারি আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে শতাধিক বস্তা চিনিসহ দুই চোরাকারবারি আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমানের নির্দেশে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোবারক হোসেন ভূইয়ার নেতৃত্বে পুলিশ শায়েস্তাগঞ্জ হাসপাতাল রোডের একটি গোদাম থেকে এই শতাধিক বস্তা ভারতীয় চিনি জব্দ করে। তখন উৎস পাল ও সিদ্দিক মিয়া নামে দুই চোরাকারবারিকে আটক করা হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভারতীয় চিনি ও চা পাতা বিক্রি করা হচ্ছে। কোরবানি ঈদকে সামনে রেখে চোরাকারবারিরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তারা চিনির বস্তা যানবাহনে করে বাল্লা সীমান্ত, চিমটিবিলসহ বিভিন্ন সীমান্ত দিয়ে নিয়ে আসে। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি জানান, চিনি জব্দ করা হয়েছে। মামলা হবে। এই চক্রের সাথে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com