বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিটি আসনেই লড়াই হবে দ্বি-মূখী বানিয়াচঙ্গের সুনারু গ্রামে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা হবিগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয় ছাড়ার নির্দেশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাহুবলে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত হবিগঞ্জ-৩ আসনে ৩২টি ঝুকিপূর্ণ কেন্দ্র নিয়ে জামায়াতে ইসলামীর অভিযোগ শায়েস্তাগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড হবিগঞ্জে ২৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ কঠোর নিরাপত্তার ঘোষণা র‌্যাবের হবিগঞ্জ-৪ আসনে ব্যক্তি ইমেজে এগিয়ে সৈয়দ মুহাম্মদ ফয়সল লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০ শায়েস্তাগঞ্জের সাবেক চেয়ারম্যান জাতীয় ব্যাড মিন্টন খেলোয়াড় সৈয়দ অলিউর রহমান আর নেই

বিগত ১০ বৎসর আমার অফিস দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য উম্মুক্ত ছিল- সৈয়দ মোঃ শাহজাহান

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২২৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা চেয়ারম্যান ও আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন- বিগত ১০ বৎসর আমার অফিস দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য উম্মুক্ত ছিল। সরকারি বন্ধ ব্যতিত কখনও আমার অফিস বন্ধ ছিল না। আমার অফিসে আসতে কোন দালাল ধরতে হয়নি। উপজেলার জন গুরুত্বপূর্ণ অধিকাংশ রাস্তা-ঘাট উন্নয়ন করা হয়েছে। তাই অসমাপ্ত উন্নয়ন মূলক কাজ সর্ম্পূণ করতে অতীতের মতো ঘোড়া প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করতে সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানান।
গতকাল বৃহস্পতিবার দিন ব্যাপি উপজেলার ধর্মঘর ইউনিয়নের হরষপুর, কালির বাজার, ধর্মঘর, চৌমুহনী, মনতলাসহ বিভিন্ন এলাকায় আপামর জনসাধারনের সঙ্গে মতবিনিময়কালে এ কথা গুলো বলেন। এ সময় ধর্মঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল, চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহসান সোহাগ, এড. লিটন শাহ, মুখলেছুর রহমান সুহেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিগত দিনে উপজেলা পরিষদ থেকে গ্রামীণ রাস্তার উন্নয়ন ও শিক্ষা বিস্তারে বিভিন্ন বিদ্যালয়ে উপকরণ বিতরণে সন্তোষ প্রকাশ করে ঘোড়া প্রতীকে ভোট দেয়ার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com