শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২৩-২৯ মে ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৫-১৬ বছরের সকল শিশুকে কৃমিনাশক ঔষধ সেবন করানোর লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় শহরের হীরা মিয়া গার্লস হাই স্কুলে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম কুমার দাশ অনুপ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতালের স্টাফ আবুল ফয়েজ সৈয়দ তোয়াহা। উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক, সহকরী শিক্ষক ও শিক্ষার্থীগণ।
কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে নবীগঞ্জ উপজেলার ৫ থেকে ১৬ বছর বয়সী স্কুলগামী ও স্কুল বহির্ভূত ৯৫ হাজার ৫ শত ৪০ জন শিশুকে একটি করে কৃমিনাশক ট্যাবলেট সেবন করানো হবে। ২৩ থেকে ২৯ মে উপজেলার বিদ্যালয়গুলোতে এ কার্যক্রম পরিচালিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃমি আমাদের সুস্থতা ও কর্ম-ক্ষমতা নষ্ট করে, শরীরে শক্তির সঞ্চয়কে শেষ করে। আগামী প্রজন্মকে সুস্থ রাখার স্বার্থেই তাই সরকারের কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্যোগ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিজের জীবনে সুন্দরভাবে সাজাতে সুস্থ জীবন-যাপন করতে হবে, স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com