শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ

  • আপডেট টাইম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ২৬০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান ও এক ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে অবশিষ্ট ১৮ প্রার্থীর সকলেই বৈধতা পেয়েছেন। গতকাল মঙ্গলবার হবিগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান এ বাছাই সম্পন্ন করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী রির্টানিং অফিসার মনজুর আহসান ও উপজেলা নির্বাচন অফিসার শাহনাজ আক্তার।
বাহুবল নির্বাহী অফিসার মনজুর আহসান জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে মামলাজনিত তথ্য গোপন করার দায়ে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ ফিরোজ আলী মিয়া (সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান) ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম-এর মনোয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান। এছাড়া চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে অবশিষ্ট ১৮ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয় হয়।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, আক্তারুজ্জামান (নাসির), রাজন চৌধুরী ও আনোয়ার হোসেন (ছালেহী)।
ভাইস চেয়ারম্যান পদে মোঃ শামীনুর রহমান (শামীম), সোহেল আহমেদ (কুটি), কামরুল ইসলাম, ফারুক মিয়া, নবী হোসেন মোড়ল, শশাংক রঞ্জন দাশ ও আব্দুল মালেক মাদানী। মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার শিপা, নিছফা আক্তার, নাজমুন নাহার (রীতা), আলফা বেগম ও ছালেহা বেগম।
নির্বাচনী তফসিল মতে আগামী ২৪-২৬ এপ্রিল রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের, ২৭-২৯ এপ্রিল আপিল নিষ্পত্তি, ৩০ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহার, ২ মে প্রতীক বরাদ্দ ও ২১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলার ৭ ইউনিয়নে এবার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৬২২ জন। তন্মমধ্যে পুরুষ ৭৯ হাজার ১৫৭ জন, মহিলা ৭৪ হাজার ৪৬৪ জন এবং হিজরা ১ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com