মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ২৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ “প্রাণী সম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মাঠে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রদর্শনী পালিত হয়। দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দাসের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ পরিচালক ডা. আঃ ছামাদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসাইন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবদুল কাদের, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বুরহান উদ্দিন, সমবায় কর্মকর্তা ইকবাল হোসেন, ৬নং কাগাপাশা ইউপি চেয়ারম্যান মোঃ এরশাদ আলী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, প্রাণিসম্পদের উপসহকারি কর্মকর্তা মখলিছুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলছি মিয়া, সাংবাদিক রায়হান উদ্দিন সুমন, আহমেদ ইমতিয়াজ লিলু, রিতেশ কুমার বৈষ্ণব, বানিয়াচং প্রাণিসম্পদ অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিত দীপক রঞ্জন দেব সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সফল খামারী ও এলাকার জনসাধারণ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com