শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

চুনারুঘাটে নোহা উল্টে শিশু নিহত ॥ হাসপাতালে মা

  • আপডেট টাইম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঈদের আনন্দ উপভোগ করতে গিয়ে চুনারুঘাটের মা ও মেয়ের বাড়িতে ফেরা হলো না। শ্রীমঙ্গলে সড়ক দূর্ঘটনায় মেয়ের ঠিকানা হলো কবরস্থানে, মায়ের ঠিকানা হলো হাসপাতালে। এমন মর্মান্তিক ঘটনায় চুনারুঘাটে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকেই মালিক ও চালক পলাতক রয়েছে। জানা যায়, গত ১৩ এপ্রিল দুপুরে চুনারুঘাট উপজেলার বাগবাড়ির আবুদাবি প্রবাসী মিজানুল হকের ৫ বছরের কন্যা সাদিয়া জান্নাত নিহা ও তার স্ত্রী ফারজানা আক্তার রুবি (৩০) ঈদের পরে একমাত্র কন্যাকে নিয়ে শ্রীমঙ্গলে পর্যটন কেন্দ্রে ঘুরতে বের হন।
গাড়িটি সাতগাঁওয়ের আমতলী এলাকায় পৌঁছলে নোহার সামনের চাকা পাংচার হয়ে গেলে চালক লাফ দিয়ে নেমে যায়। এ সময় পাশের ড্রেনের সাথে ধাক্কা লেগে নোহাটি উল্টে গেলে ঘটনাস্থলেই নিহা নিহত হয়। গুরুতর আহত হন রুবি বেগম। তাকে উদ্ধার করে সিলেট নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১৪ এপ্রিল শিশুর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহা স্থানীয় কিন্ডারগার্টেনে পড়তো। এ বিষয়ে সাতগাঁও হাইওয়ে থানায় মামলা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com