সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে এলাকায় হামলায় পুলিশ সদস্য আহত

  • আপডেট টাইম বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ২০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে হামলা এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, আহত পুলিশ সদস্য বেলায়েত আহমেদ (২৫) বিপি নং-৯৯২০২৩২৭২১, বানিয়াচং থানার খাগাউড়া ফাঁড়িতে কর্মরত। তিনি গতকাল ঈদের ছুটি নিয়ে বাড়ির যাবার উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে আরও ৬ পুলিশ সহকর্মীর সাথে দেখা হয়। তারা সকলে নতুন ব্রীজের মাইক্রোবাস স্ট্যান্ডের কাছে বাসের জন্য অপেক্ষা করা অবস্থায় চালকরা এসে ২৫শ টাকা দিলে তারা পুলিশ সদস্যদের সিলেট পৌঁছে দিবেন। পুলিশ সদস্যরা ২ হাজার টাকা বলায় দরকষাকষি হয়। এক পর্যায়ে সিলেটগামী বাস এলে তারা বাসে উঠতে চাইলে মাইক্রোচালকরা বাধা দেয়। তাদের যানবাহনে যেতে পুলিশ সদস্যদের বাধ্য করা হয়। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে শ্রমিকরা লাঠিসোঠা নিয়ে এসে পুলিশ সদস্যদের ওপর হামলা করে বেলায়েত আহমেদকে পিটিয়ে আহত করে। এ সময় সাথে থাকা পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। তার মাথায় ৯টি সেলাই করা হয়। খবর পেয়ে সদর মডেল থানার ওসি (তদন্ত) মুসলেহ উদ্দিনসহ একদল পুলিশ হাসপাতালে তাকে দেখতে যান। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা জানান, অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com