বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজ ৪ এপ্রিল ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ ৪ ঠা এপ্রিল ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের বাংলোতে ১৯৭১ সালের এই দিনে অবসরপ্রাপ্ত ও চলতি দায়িত্বরত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর নেতৃত্বে ওই বৈঠক থেকে ভাগ করা হয় ১১ টি সেক্টর ও ৩ টি ব্রিগেড। যুদ্ধের রণকৌশল এর পরিকল্পনা, মুক্তিবাহিনীর জন্য একটি কেন্দ্রীয় নেতৃত্ব স্থির করা, শপথ পাঠসহ গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেসময়। এসব কারণে বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাসে তেলিয়াপাড়া বাংলোর বৈঠকটি স্মরণীয় হয়ে আছে। ওই বৈঠকের পরও বাংলোটি মুক্তিযুদ্ধের পরিকল্পনা প্রণয়নের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে তেলিয়াপাড়া চা বাগানের বাংলোটি একটি অন্যতম ঐতিহাসিক স্থান। কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার পর ৫৩ বছর পেরিয়ে গেলেও বাংলোটিকে কেন্দ্র করে গড়ে উঠেনি কোনো স্মৃতি জাদুঘর। ওই সময়ে বাংলোতে ব্যবহৃত আসবাবপত্র, ফাইলপত্র এবং অন্যান্য সামগ্রী যথাযথ সংরক্ষণ ও সংগ্রহ করে তেলিয়াপাড়া বাংলোটিকে এখনো মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরে পরিণত করা সম্ভব। এর মাধ্যমে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের এক গৌরবতম ইতিহাস সম্পর্কে জানার সুযোগ পাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com