মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

পইল ইউপি চেয়ারম্যান সাহেব আলীর হাসনরাজা স্বর্ণপদক লাভ

  • আপডেট টাইম রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৩৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহন ও পেশাগত যোগ্যতার ভিত্তিতে সফল চেয়ারম্যান হিসেবে হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাহেব আলী এবার হাসনরাজা স্বণপদক লাভ করেছেন। সম্প্রতি ঢাকা এলিফ্যান্ট রোডে একটি চাইনিজ রেস্টুরেন্ট এ রাইজিং বাংলাদেশ নামে একটি সংগঠনের পক্ষ থেকে এ স্বণপদক প্রদান করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকার সাবেক জেলা জল রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, খোরশেদ আরা হক এমপি, রাজউক এর আইন বিভাগের পরিচালক রোকন উদ-দৌলা। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন অর্থমন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হক। অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে হবিগঞ্জ জেলার সফল চেয়ারম্যান হিসেবে মোঃ সাহেব আলীকে ২০১৪ সালের হাসন রাজা স্বর্ণপদন প্রদান ও একটি সনদ প্রদান করা হয়। এছাড়া চেয়ারম্যান মোঃ সাহেব আলী ইতিপূর্বে আরো দুটি স্বণপদক লাভ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com