বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

নবীগঞ্জে আওয়ামী লীগ নেতা রুহেল চৌধুরী’র ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

  • আপডেট টাইম সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২০৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের নিবাসী উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ রুহেল আহমদ চৌধুরী আর নেই। (ইন্না—-রাজিউন)। গতকাল রবিবার সকাল ১০ টায় পাইকপাড়া গ্রামের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৫ বছর। মরহুমের নামাজের জানাযা দুপুর আড়াইটার দিকে পাইকপাড়া ঈদগাহ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জানাযার, নামাজের পূর্বে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন, বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ সাদিকুর রহমান শিশু, নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এড. শেখ শাহনুর আলম ছানু। জানাজায় অংশগ্রহণ করেন, স্থানীয় মেম্বার মোঃ আবুল কাশেম, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল আহমদ চৌধুরী, উপজেলা যুবদল নেতা মাহি চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক আলী হাছান লিটন’সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, এলাকার মুরুব্বিয়ান, যুব সমাজের নেতৃবৃন্দসহ কয়েক শতাদিক মুসল্লীয়ান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪কন্যা সন্তান, ২ পুত্র সন্তান, অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com