বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

হবিগঞ্জে বিশ্ব পানি দিবস পালন

  • আপডেট টাইম রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নদী, ছড়া ,পাহাড়, বনভূমি প্রকৃতির সৃষ্টি। যারা প্রাকৃতিক সম্পদকে ধ্বংস করতে চায়, প্রতিবন্ধকতা সৃষ্টি করে এদের প্রতিহত করতে হবে। পানি ছাড়া মানুষসহ কোনো প্রাণী বাঁচতে পারেনা। সুতরাং পানি অপচয় নয় বরং সংরক্ষণে যত্নশীল হতে হবে। বিশ্ব পানি দিবস উপলক্ষে গতকাল ২৩ মার্চ (শনিবার) বেলা ১১ টায় “নিরাপদ পানি ও জলবায়ু রক্ষায় সচেতন হই” শীর্ষক এক আলোচনায় বক্তারা একথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা, খোয়াই রিভার ওয়াটার কিপার ও প্রতীক থিয়েটার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগান প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে। এতে শিক্ষার্থী, নাট্য ও সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন। বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, প্রতীক থিয়েটার সভাপতি ডাঃ সুনীল বিশ্বাস। মূল বক্তব্য রাখেন, খোয়াই রিভার ওয়াটারকিপার ও বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত গোয়ালা, সাংস্কৃতিক কর্মী শাকিল আহমেদ প্রমুখ। তোফাজ্জল সোহেল বলেন, নদ-নদী, হাওর, পাহাড়ি ছড়া , বনভূমি প্রাকৃতিক সম্পদের সুন্দর একটি অঞ্চল হচ্ছে হবিগঞ্জ। কিন্তু গত দুই দশক ধরে পরিবেশ বিধ্বংসী কাজ কার্যকলাপের কারণে প্রাকৃতিক সৌন্দর্য বিঘ্নিত হওয়া ছাড়াও বিভিন্ন স্থানে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। যে জন্য পরিবেশগত সংকট চরম আকার ধারণ করেছে। সভাপতির বক্তব্যে অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ বলেন, সাম্প্রতিক বছরগুলোতে প্লাস্টিক দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। প্লাস্টিকের গন্তব্য হচ্ছে নদী নালায়। বিভিন্ন ভাবে সেগুলো মানব দেহে প্রবেশ করছে। তিনি বলেন, বিজ্ঞানীদের মতে জলবায়ুর পরিবর্তনে বদলে যাবে আমাদের জীবন যাপন। পানির সঙ্কট তৈরি হবে। খাদ্য উৎপাদন কঠিন হয়ে পড়বে। এ থেকে আমাদের বাঁচতে হলে প্রাকৃতিক সম্পদ রক্ষায় সচেষ্ট থাকতে হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com