বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে সরকারী গোপাট দখল করে নিচ্ছেন কতিপয় প্রভাবশালী

  • আপডেট টাইম শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২২৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের রিফাতপুর গ্রামে একটি সরকারী গোপাট ও মালিকানা ভূমি দখল করে নিচ্ছেন কতিপয় প্রভাবশালী। এনিয়ে দুটি পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি প্রতিকারের জন্য ২০২০ সনে গ্রামের পক্ষ থেকে তৎকালীন জেলা প্রশাসকের নিকট অভিযোগ দেয়া হয়েছিল। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলেও কোন প্রতিকার না নেয়ায় দেওয়ানী আদালতে স্বত্ব মামলা দায়ের করেন একই গ্রামের জনৈক ব্যক্তি। বিজ্ঞ আদালত বাদীর পক্ষে রায় দেন এবং বিরোধীয় ভূমি ও সরকারি গোপাট ভরাট করা থেকে বিরত থাকতে বিবাদীকে নিদের্শ দেন। বিবাদীগণ পরবর্তীতে মহামান্য হাইকোর্ট বিভাগে আপিল করলে তা খারিজ করেন মহামান্য হাইকোর্ট। এতকিছুর পরও প্রভাবশালী ব্যাক্তিরা উক্ত ভুমি মাটি ভরাটের কাজ করছেন ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযোগে জানা যায়, দীর্ঘকাল থেকে রিফাতপুর গ্রামের সরকারী গোপাট দিয়ে বর্ষা মৌসুমে নৌকা চলাচল করে থাকে। ওই গোপাট দিয়ে বড়বিল এবং হাওরে নৌকাযোগে গরুর ঘাসকাটাসহ নিত্য প্রয়োজনে নৌকা চলাচল করত। কিন্তু রিফাতপুর গ্রামের কতিপয় ব্যক্তিরা গোপাটটি ভরাট করে দখল করে নিয়েছেন। বতমানে গ্রামবাসীর বাধা উপেক্ষা করে মাটি ভরাট করে কাজ করায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা স্থানীয় জনগণের। দখলবাজদের কবল থেকে সরকারী গোপাটটি রক্ষা করতে ২০২০ সালে তৎকালীন জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগের প্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিদের্শে সদর ইউনিয়নের তহশিলদারের নেতৃত্বে একদল লোক সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পান। তদন্তকারী কর্মকর্তা সরকারী গোপাট শ্রেণী ভূমি উদ্ধারের জন্য একটি প্রতিবেদন ওই সময় উপজেলা সহকারীকমিশনার (ভূমি) নিকট দাখিল করেছেন। এরপর তা আর আলোর মুখ দেখেনি। বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com