শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আদালতে উপস্থিত না থেকেও স্বাক্ষর দিয়ে জামিনের আবেদন করায় ৩ জন কারাগারে

  • আপডেট টাইম শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কোর্টে উপস্থিত না থেকেও হাজিরা খাতায় পুলিশ অ্যাসল্ট মামলার আসামিদের স্বাক্ষর দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন আসামিকে কারাগারে পাঠিয়েছেন বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম। আসামিরা হলেন, মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামের বাসিন্দা আদিল মিয়ার ছেলে মোবারক মিয়া, ইমাম হোসেনের ছেলে হুমায়ুন মিয়া ও আলাই মিয়ার ছেলে ফরহাদ মিয়া। আদালত সূত্র জানায়, ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর মাধবপুর উপজেলার বেজুড়ায় গ্রাম্য দাঙ্গায় পুলিশসহ বেশকিছু লোক আহত হন। এ ঘটনায় মাধবপুর থানার এসআই তরিকুল ইসলাম ৭৫ জনের নামে পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করেছিলেন। গত ৩১ জানুয়ারি মামলার কয়েকজন আসামি আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করেন। সেদিনের জামিনের দরখাস্তে স্বাক্ষর দেওয়া হয় ৭নং ক্রমিকের আসামি মোবারক, ২২নং ক্রমিকের হুমায়ুন ও ১৩নং ক্রমিকের আসামি ফরহাদের। কিন্তু বিচারক পরীক্ষা করে দেখেন জামিনের দরখাস্তে স্বাক্ষর থাকলেও আসামিরা আদালতের ডাকে উপস্থিত নেই। পরে ওই তিন আসামি গত বুধবার (২০ মার্চ) আদালতে উপস্থিত হলে জামিন না মঞ্জুর করে বিচারক তাদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com