শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

মাধবপুরে মহাসড়কে অবৈধ গাড়ি পার্কিংয়ের দায়ে ৪ চালককে জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২৪৪ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলায় মহাসড়কে ওপর অবৈধ ভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে চার সিএনজি চালিত অটোরিকশা চালককে ৫০০ টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল বৃহস্পতিবার (১৪ মার্চ) মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম ফয়সাল এর ভ্রাম্যমান আদালত এ জরিমানা করেন। এসময় মাধবপুর থানার একদল পুলিশ ও আনসার সদস্য সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে পৌর শহরের বাসস্ট্যান্ডে বহুদিন ধরে বিভিন্ন বাস-ট্রাক সিএনজি অটোরিকশা অবৈধ ভাবে পার্কিং করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিলো। যে কারনে প্রায় সময়ই শহরে যানজট লেগেই থাকে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ পার্কিংয়ের ব্যাপারে সতর্ক করা হলেও চালকরা গুরুত্ব দেয়নি। সকালে শহরের উপজেলা পরিষদ হতে ডাকবাংলা সামনের মহাসড়কে অবৈধ গাড়ি পাকিংয়ের দায়ে ৪ সিএনজি চালিত অটোরিকশা চালককে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম ফয়সাল বলেন, শহরের মধ্যে অবৈধ ভাবে সিএনজি অটোরিকশা পার্কিং করে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে ৪ চালককে ২ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com